باب الْمُرُورِ فِي الْمَسْجِدِ
পরিচ্ছেদ: মসজিদে (তীর ইত্যাদি নিয়ে) অতিক্রম করার বর্ণনা
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، قَالَ حَدَّثَنَا أَبُو بُرْدَةَ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ سَمِعْتُ أَبَا بُرْدَةَ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ مَرَّ فِي شَىْءٍ مِنْ مَسَاجِدِنَا أَوْ أَسْوَاقِنَا بِنَبْلٍ، فَلْيَأْخُذْ عَلَى نِصَالِهَا، لاَ يَعْقِرْ بِكَفِّهِ مُسْلِمًا
অনুবাদ: হযরত আবু মূসা (রা.) বলেন, আল্লাহর নবী (সা.) বলেছেন, যে ব্যক্তি তীরসহ আমাদের মসজিদে অথবা বাজার অতিক্রম করে সে যেন তার ফলা ধরে রাখে। যাতে সে নিজ হাতে কোন মুসলমানকে আঘাত না করে।
হাদীসের সামঞ্জস্য: শিরোনামের সাথে হাদীসের সামঞ্জস্য مَنْ مَرَّ فِي شَىْءٍ مِنْ مَسَاجِدِنَا -এর সাথে।
হাদীসের পুনরাবৃত্তি: হাদীসটি বুখারী শরীফে ৬৪, ১০৪৭ পৃষ্ঠায় বর্ণিত হয়েছে।
শিরোনামের উদ্দেশ্য: ইমাম বুখারীর উদ্দেশ্য স্পষ্ট, তা হলো যদি কারো প্রয়োজনের কারণে মসজিদ বা বাজার দিয়ে অতিক্রম করতে হয় তাহলে খেয়াল রাখতে হবে যেন কারো কষ্ট না হয়। যদি তার হাতে ধারালো কোনো কিছু থাকে তাহলে তা হাত দিয়ে ধরে রাখবে। যেন কেউ তা দ্বারা কষ্ট না পায়।
ব্যাখ্যা: সনদে আছে- حدثنا ابو بردة بن عبدالله قال سمعت ابا بردة عن ابيه الخ
ابو بُرْدَة : এখানে আবু বুরদাহ দু’বার এসেছে। প্রথমজনের নাম হলো বুরাইদা। আর দ্বিতীয় আবু বুরদার নাম হলো আমের। যিনি প্রথম আবু বুরদার দাদা। বিষয়টি ইবনে মাজার রেওয়ায়েতে স্পষ্ট রয়েছে- عن بريد عن جده ابي بردة عن ابي موسي عن النبي صلي الله عليه وسلم
কোন মন্তব্য নেই